আমার কবিতা - ৭
এলোকেশী — ঢেউ এসে লেগেছিল খেজুরপাতায়। মুহূর্ত জানে শুধু বহুবার ছুঁয়েছিল নোন্তা আবেগ। এইটুকু আর কিছু নয় বয়ে গেছে অনেক সময় এলোকেশী জানে আজ খেজুরকাঁটায় মিশে আছে শুকিয়েছে কতো ঢেউ আর ঝুপড়ির তীরে তীরে সাগরসঙ্গম। ©গৌতমদত্ত ২০শে অক্টোবর, ২০১৭। কলকাতা। # চতুর্দশী — আজ রাতে এসো তবে । চৌকাঠের প্রদীপ নিভে যাবে ঠিক - । অন্ধকার চাই আমাদের... ঠিক যতোখানি অন্ধকার হলে শরীরে শরীর আর উন্মোচিত পদ্মের জলজ উত্তাপ মেখে নেওয়া যায় যুদ্ধজয়ে। অন্ধকারগুচ্ছের মাঝে শব্দহীন রেখো চরাচর। নাহলে বিঘ্নিত হবে প্রথম সঙ্গম। তারা-খসা আওয়াজেও স্পর্শের অসুখ - মুঠো ভরে পেতে চাই আজকের রাত গ্রোগ্রাসে গিলে নেবোচতুর্দশী সুখ আজ নিস্তব্ধ জোৎস্নায়। ©গৌতমদত্ত ১৮ই অক্টোবর, ২০১৭। কলকাতা। # ইতিহাস — কতো রা...