তুই সিরিজ -
(১) তুই এলি - এই ছিলো তোর মনে ? সেদিন আমের বনে – বর্ষা যখন উথাল পাথাল ডাক পাঠালি তুই। কেমন করে যাই – ? তোর কাছে তো বৃষ্টি ছিল – সবুজ সবুজ পাতার ফাঁকে, রোদ যেন সে, লজ্জা ঢাকে, শ্রাবণ মেঘের উতল ঝড়ে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। টুপ টুপ টুপ আওয়াজ নিয়ে ঘরকন্না ছেড়ে দিয়ে – হঠাত কেন ডাক দিলি তুই, সেদিন অমন করে ? ভেসে আসা ডাকের সুরে – মনটাকে তুই, নিজের করে আনলি আমের বনে। তোর সে ডাকে, মাতাল হাওয়া বলল আমার কানে – এক্ষুনি যা, এক্ষুনি যা – নইলে যাবে বৃষ্টি ধরে শ্রাবণ মেঘের আকাশ ভরে - রোদ উঠবে হেসে। বকুল পারুল কদম গাছে ভিজে বাতাস থমকে আছে – পাতার মুখে জল টুপটাপ এই খসল ব’লে - । তোর সে চোখে অবাক চাওয়া পিঠের ওপর সে কোন মায়া – টানলো আমায় তোর দিকে, তাই ছুটে গেলাম কাছে। বৃষ্টি ভেজা সারা শরীর জল থই থই হলদে নদীর বাঁকে বাঁকে ফুটে আছে – কত দোলনচাঁপা। এক এক করে স্পর্শ নিয়ে চোখের পাতায় ছুঁয়ে ছুঁয়ে – বুক ভরানো গন্ধ নিয়ে, থামল আমার মন। তোর মনেতে তোর শরীরে মিশে গেলাম ধীরে ধীরে – বৃষ্টি এল তুফান তোড়ে – অন্ধ...