Posts

আমার কবিতা - ৯

কবিতা -                                                   কবিতা তো ঈশ্বরের দূত শিমূলের গাঢ় কমলা রঙ কবিতা তোমার চোখের জলের বয়ে যাওয়া দাগ পুতুল খেলার আজন্ম বাসনা। ধানিরঙা শাড়ির ছুটে আসা আঁচল দুহাতের ছোঁয়া শিহরিত দশ আঙুল কবিতা তোমার দুপুরবেলার ফাঁকা চোখ আলমারির ন্যাপথা সুবাস কবিতা তোমার ফেলে আসা দিন রুপকুমারের রঙিন বেশ। কবিতা তো একান্ত অনুভব নিষ্কম্প প্রদীপের নরম আলো নির্জন অরণ্যে দোয়েলের ভেসে আসা সুর কবিতা মানে তুমি - আমি - আর এক নিঃস্তব্ধ জোৎস্নামাখা রাত। © গৌতমদত্ত ২৪শেফেব্রুয়ারি , ২০১৯   #   জ্ঞান হারিয়ে হঠাৎ করেই তোমায় ফিরে দেখা                  ভেবেছিলাম সাঙ্গ হল নদীর সাথে থাকা। তারপরেতে হাজার বুকের ভালবাসার টান ফিরিয়ে দিল নদী তখন...

আমার কবিতা - ৮

আসিফা –   একটি ৮ বছর বয়সী কাশ্মীরি বাচ্ছাকে সাতদিন ধরে জম্মুর একটি মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে তারপর খুন করা হয়।। পুলিশের চার্জশিটে ডিটেলস গুলো পড়তে পারলাম না এতটা বিবমিষা আর অস্বস্তি লাগলো। মনে রাখবেন , ব্যাপারটা হয়েছে মন্দিরে। আপনাদের ঈশ্বরও বোধহয় ৮ বছরের শিশুটির ধর্ষণ দৃশ্য বেশ উপভোগ করেছেন। নেক্সটবার মন্দির যাবার সময় মনে রাখবেন এটা। কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি সেই ইহুদীর মত এই শিশুটিও হয়তো তার ছিন্নভিন্ন যোনির রক্ত দিয়ে লিখে রেখে যাবে , " ইফ দেয়ার ইজ আ গড , হি হ্যাজ টু আস্ক ফর মাই ফরগিভনেস"! আর হ্যাঁ , ধর্ষকরা হিন্দু এবং বাচ্ছাটি মুসলিম। স্বাভাবিক ভাবেই কিছু হিন্দু আইনজীবি এবং একজন বিজেপি এমএলএ ধর্ষকের সমর্থনে রাস্তায় নেমেছে। আবার ভেবে দেখুন। ৮ বছরের একটা বাচ্ছা মেয়ে , সাতদিন ধরে টানা রেপ। এরকম অপরাধও জাস্টিফায়েড শুধু অপরাধী ধর্মে হিন্দু বলে , আর ধর্ষিতা শিশুটি মুসলিম বলে।     আসিফা , তুইতো শুধুই একটা যোনি কি করবি বল – ওরে ও মিস্টি মেয়ে ভূস্বর্গে তোর মন্দির দেখা হলো – রক্ত গড়াল ঢালু মেঝেখানা বেয়ে ।   যোনি-র মানেটা এখনো বুঝিসনি তো ওরা বুঝেছিল তার স্ব...